মোল্লাকোয়া ইসলামিক প্রি-ক্যাডেট একাডেমি তে স্বাগতম!
আমরা জানি, শিক্ষাই জাতির মেরুদন্ড। সুশিক্ষা অর্জনের মধ্য দিয়ে ব্যক্তির জ্ঞান ও আচরনের কাঙ্খিত পরিবর্তন ঘটে। আদর্শ মানুষ তৈরীতে জ্ঞানভিত্তিক সুশিক্ষার কোনো বিকল্প নেই। আর এ লক্ষ্য কে সামনে রেখে ২০২৪ ইং সনে Mollakua Islamic Pre-Cadet Academy প্রতিষ্ঠিত হয়। এখন পর্যন্ত আমরা স্থানীয়ভাবে শুধুমাত্র ঝিনাইদহ জেলার, কালীগঞ্জ উপজেলাধীন মোল্লাকোয়া গ্রামে অবস্থিত নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি। আমাদের শিক্ষা কার্যক্রম প্লে শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত পরিচালিত হচ্ছে। আমাদের চারপাশে গড়ে উঠা অসংখ্য শিশু বিদ্যালয়ের মধ্যে...
আমাদের সম্পর্কে আরও দেখুন
মোঃ বাবুল হুসাইন
বিএসএস [অনার্স] ও এমএসএস [মাস্টার্স], জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
প্রধান উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা পরিচালক
মোল্লাকোয়া ইসলামিক প্রি-ক্যাডেট একাডেমি, কালীগঞ্জ-ঝিনাইদহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি শতকোটি দরুদ ও সালাম।পবিত্র কোরআনে এলেম বা জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে আনতে জ্ঞান চর্চার নির্দেশ দিয়েছেন।আল্লাহ তা'আলা বলেন "পাঠ করুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। পাঠ করুন, আর আপনার রব তো পরম সম্মানিত,যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন।শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না।" (সূরা আলাক, আয়াত ১ থেকে ৫)
একটি আদর্শ, নৈতিকতা ও আধুনিক শিক্ষায় শিক্ষিত সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে ২০২৪ সালে যাত্রা শুরু করে "মোল্লাকোয়া ইসলামিক প্রি-ক্যাডেট একাডেমি"। মহান আল্লাহর অশেষ রহমতে ২০২৫ সালের শুভ সূচনালগ্নে আমরা আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ।
গ্রামীণ জনপদের শিশুদের দোরগোড়ায় মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আমাদের গ্রামবাংলার শিশুরা অত্যন্ত মেধাবী। কিন্তু সঠিক গাইডলাইন এবং ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ের অভাবে তারা অনেক সময় পিছিয়ে পড়ে। গ্রামীণ অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের সন্তানদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এবং তাদের মেধার সঠিক বিকাশ ঘটাতেই এই প্রতিষ্ঠানের জন্ম।
আমাদের শিক্ষাব্যবস্থা প্রচলিত সাধারণ শিক্ষার মতো নয়। এটি কোরআন, হাদিস এবং আধুনিক জ্ঞান-বিজ্ঞানের এক অপূর্ব সমন্বয়। আমরা বিশ্বাস করি, শুধু জিপিএ-৫ পাওয়া বা জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়াই জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। একজন শিক্ষার্থীকে অবশ্যই সৎ, দেশপ্রেমিক, মা-বাবার বাধ্যগত এবং আল্লাহর প্রতি অনুগত হতে হবে।
তাই আমাদের একাডেমিতে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কোমলমতি শিশুদের সাধারণ শিক্ষার (বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি) পাশাপাশি অত্যন্ত যত্নের সাথে কোরআন মাজিদ তেলোয়াত, হাদিসের শিক্ষা, মাসনুন দোয়া এবং নৈতিকতা শিক্ষা দেওয়া হয়। আমরা প্রতিটি শিশুকে এমনভাবে গড়ে তুলতে চাই, যেন তারা আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি পরকালীন জীবনের পাথেয় সংগ্রহ করতে পারে।
মোল্লাকোয়া ইসলামিক প্রি-ক্যাডেট একাডেমি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি আদর্শ মানুষ গড়ার কারিগর। আমাদের দক্ষ ও একঝাঁক অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর সার্বক্ষণিক তত্ত্বাবধানে শিক্ষার্থীরা স্নেহ ও ভালোবাসার পরিবেশে শিক্ষা লাভ করছে।
আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো গ্রামীণ অঞ্চলের কোমলমতি শিশুদের জন্য একটি চমৎকার শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা। যেখানে প্লে-শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনার পাশাপাশি তারা সমসাময়িক আধুনিক শিক্ষায় দীক্ষিত হবে, আবার একই সাথে পবিত্র কোরআন ও সুন্নাহর সঠিক জ্ঞানে নিজেদের জীবনকে সমৃদ্ধ করতে পারবে। আমরা বিশ্বাস করি, কেবল মাত্র আধুনিক ও ধর্মীয় শিক্ষার এই অপূর্ব সমন্বয়ের মাধ্যমেই আমাদের সন্তানরা সৎ, দেশপ্রেমিক, চরিত্রবান এবং যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে।
আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে, প্রধান উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে এই মহৎ যাত্রার সূচনা করতে পেরেছি। আমাদের এই প্রচেষ্টাকে সফল করতে শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের এই দ্বীনি ও শিক্ষামূলক উদ্যোগকে কবুল করুন। আমিন।
মোঃ হৃদয় হাসান
বিএসএস [অনার্স] ও এমএসএস [মাস্টার্স], জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
প্রধান শিক্ষক
মোল্লাকোয়া ইসলামিক প্রি-ক্যাডেট একাডেমি, কালীগঞ্জ-ঝিনাইদহ।
الحمد لله والصلاه والسلام على رسول الله
সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য। অসংখ্য অগনিত দুরুদ ও সালাম বর্ষিত হউক সাইয়্যেদুনা মুহাম্মাদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লামের উপর।
اقرا باسم ربك الذي خلق
(পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন)
অনেকেই বলে থাকেন জাতীয় উন্নয়নের মূল চাবিকাঠি হলো সুশিক্ষা। তবে আমি মনে করি সুশিক্ষা তখনই বাস্তবে সুশিক্ষায় রুপ নিবে যখন জেনারেল শিক্ষার সাথে দ্বীনি শিক্ষার সমন্বয় ঘটানো হবে। এমনকি এই উভয় শিক্ষার ক্রমবর্ধমান উন্নয়ন ব্যাতীত জাতীয় উন্নয়ন সম্ভব নয়। এই উভয় শিক্ষার সমন্বয়ই জাতীয় উন্নয়নের পূর্বশর্ত। আজকের শিশু সে আগামীদিনের দেশের কান্ডারী। আপনার শিশুকে সুশিক্ষিত করার লক্ষ্যে সুখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানো বা প্রত্যেকের সদিচ্ছা থাকা স্বাভাবিক। ধর্মীয় ও জেনারেল শিক্ষার সমন্বয় ই জাতির মেরুদন্ড, যা চিরন্তন। আলহামদুলিল্লাহ আপনারা জেনে আনন্দিত হবেন যে এই উভয় শিক্ষাকেই মোল্লাকোয়া ইসলামিক প্রি-ক্যাডেট একাডেমি সমন্বয় করেছে। বর্তমান বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিশুদের মেধা, মনন, শারিরীক ও মানসিক উন্নতি প্রয়োজন। এ উদ্দেশ্য অর্জন করতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। এ পর্যায়ে আদর যত্ন, মায়া-মমতা, সোহাগ, খেলাধুলা ও ব্যক্তিগত পরিচর্যা শিশুর মনে আশার সঞ্চার করে।
আমাদের বিদ্যালয় তোমাদের শুধু বইয়ের জ্ঞান নয়, বরং নৈতিকতা, ভদ্রতা, দেশপ্রেম এবং মানুষ হওয়ার শিক্ষা দেয়। আমরা চাই তোমরা যেন ইসলামিক অনুশাষন মেনে জীবন পরিচালিত করো, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হও, নিয়মিত পাঠে মনোযোগী হও, সময়ের মূল্য বুঝো এবং সবসময় সত্য ও ন্যায়ের পথে চলো। ভবিষ্যতে কে কী হবে (হাফেজ, মাওলানা, ডাক্তার, শিক্ষক, প্রকৌশলী, শিল্পী, বিজ্ঞানী) তা বড় কথা নয়; বড় কথা হলো, তোমরা যেন আল্লাহর নেক বান্দা হও ।
আর এই পরিবেশ পূরণের লক্ষ্যে কোমলমতি শিশুদের হাতে কলমে শিক্ষার প্রকৃত পরিবেশ সৃষ্টি করে সুশিক্ষায় শিক্ষিত করার প্রয়াসে "মোল্লাকোয়া ইসলামিক প্রি-ক্যাডেট একাডেমি” এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০২৪ খ্রিষ্টাব্দে।
মহান আল্লাহর অশেষ রহমত "মোল্লাকোয়া ইসলামিক প্রি-ক্যাডেট একাডেমি” প্রথম বছরে ৩ জন ছাত্রী “যশোর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন, যশোর” বৃত্তি পেয়েছে। মোল্লাকোয়া, সুবিদপুর, বহিরগাছি, বাখালগাছি, নওদাপাড়া, নরদহী, কুল্লাপাড়া, মনোহরপুর, পুকুরিয়া সহ পার্শ্ববর্তী গ্রামগুলোতে "মোল্লাকোয়া ইসলামিক প্রি-ক্যাডেট একাডেমি” একটি প্রতিষ্ঠিত ও পরিচিত নাম। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সকল সচেতন অভিভাবকদের প্রতি যারা আমাদের উপর পূর্ণ আস্থা রেখেছেন। লেখাপড়ার যে মডেল চালু করেছি তা প্রাথমিকভাবে দু-একজনের নিকট অপরিচিত মনে হলেও অল্প সময়ের মধ্যে তাদের নিকট নিশ্চিত ভবিষ্যৎ গড়ার অনন্য পদ্ধতি হিসেবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে।
মূলতঃ প্রাথমিক বিদ্যায়তনের ইস্পিত লক্ষ্য অর্জনে প্রয়োজন সুষ্ঠ পরিবেশ, শিক্ষক, অভিভাবক ও সচেতন ব্যবস্থাপকদের যৌথ প্রচেষ্টা। এ প্রচেষ্টায় মোল্লাকোয়ায় অবস্থিত "মোল্লাকোয়া ইসলামিক প্রি-ক্যাডেট একাডেমি” যথোপযুক্ত শিক্ষা ব্যবস্থাপনায় শিশু বান্ধব, আধুনিক শিক্ষা পদ্ধতি-প্রযুক্তি ব্যবহার এবং নৈতিক উৎকর্ষতা অর্জনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এ প্রতিযোগিতা মূলক বিশ্বায়নের যুগে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর জন্য “মেধাবী জাতি গঠন আবশ্যক”, যা সময়ের দাবি। এ যাত্রায় "মোল্লাকোয়া ইসলামিক প্রি-ক্যাডেট একাডেমি” মেধা বিকাশ ও সুনাগরিক তৈরিতে আপনার/আপনাদের সন্তানের জন্য হোক উত্তম আদর্শ।